Wednesday, December 16, 2015

আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু, ফেব্রুয়ারিতে মোবাইল ফোনের

নির্দিষ্ট যন্ত্রের ওপর আঙুলের ছাপ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে শুরু হলো মোবাইল ফোনের সিম নিবন্ধন। আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নতুন পদ্ধতির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তারানা হালিম বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া গ্রাহকদের মোবাইল ফোন সেটের রেজিস্ট্রেশন করতে হবে ফেব্রুয়ারি থেকে। প্রতিমন্ত্রী জানান, আঙুলের ছাপ নেয়া যন্ত্রটি এরই মধ্যে দেশের সাড়ে তিন লাখ মোবাইল সেবাসংশ্লিষ্ট খুচরা দোকানে পৌঁছে দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেয়া হলো। এর মধ্যে যারা এসএমএস এখনও পাননি, তাদের যে কোন সময় রেজিস্ট্রেশন করলেই হবে। বাকিদের ক্ষেত্রে সময়সীমা এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া হয়েছে। অনুষ্ঠানে  বিটিআরসির চেয়ারম্যানসহ মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment