Thursday, December 17, 2015

মহেশখালী জাদিউক‘র বিজয় দিবস পালন

মহেশখালী জাদিউক‘র বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ঃ
জাতীয় দিবস উদযাপন কমিটি (জাদিউক ) মহেশখালী ‘র উদ্যোগে মহান বিজয় দিবস‘র আলোচনা সভা ও র‌্যালী উত্তর নলবিলা বাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জাদিউক মহেশখালীর সমন¦য়ক স.ম.ইকবাল বাহার চৌধুরীর তত্বাবধানে অনুষ্টিত সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ডাঃ বদরুল আলম আনচারী, প্রধান আলোচক হিসাবে উপস্থি’ত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা হাসান বশির, বিশেষ অতিথি হিসাবে উপস্থি’ত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জকরিয়া, বিশিষ্ট সমাজ সেবক মাঃ কামাল হোছাইন চৌধুরী, জাপা নেতা জাফর আলম জিকু, বকতিয়ার আলম, আওয়ামী নেতা মনির আহমদ , ডাঃ নজরুল ও জাদিউক নেতা নাছির উদ্দিন। সকাল ৬টায় শহীদ মিনারে ফুষ্পˉÍবক অর্পণ ও র‌্যালীত্তোর আলোচনা সভায় বক্তাগন ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জনগণের জন্য একটি অংশ হিসাবে উল্যেখ করে বলেন, নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ মানুষের ইজ্জত আর ত্যাগের বিনিময়ে এই ১৬ ডিসেম্বর অর্জন। বিজয় দিবস মানে একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন জাতী আর ত্রিশ লক্ষ মানুষের আত্মাহুতি। এ দিনটি উজ্জিবিত করে এদেশের মানুষকে আর পথ দেখায় অন্যায়, অত্যাচার, জুলুম এবং দুর্ণীতির বিরুদ্ধে সংগ্রাম করতে। আসুন সবাই মিলে এদেশকে অন্যায়, অত্যাচার, জুলুম আর দুর্ণীতি থেকে রক্ষা করি।


No comments:

Post a Comment