বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিগত দিনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনও নিরপেক্ষ হবে।’ শনিবার দুপুরে ভোলার
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা
ধর্মভীরু, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত
করতে দেশি-বিদেশি একটি চক্র ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশীয়
পুলিশ বাহিনী জঙ্গি দমনেই যথেষ্ট।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময়
আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ
মনিরুজ্জামান, অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান, ডিআইজি হুমায়ুন কবির,
চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে
এম শাজাহানসহ প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment