![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশের জনগণকে অধিকতর উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সরকারকে
সহযোগিতায় বিভিন্ন করপোরেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান
জানিয়েছেন। অটোমোবাইল কোম্পানি নিটল টাটার দেওয়া ১০টি অ্যাম্বুলেন্স
বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সময় এ আহ্বান জানান
তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে গতকাল বৃহস্পতিবার সকালে ১০টি হাসপাতাল ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। প্রতিষ্ঠানগুলো হলো: গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, শেরপুর ও দিনাজপুর সদর হাসপাতাল এবং বাগেরহাটের মংলা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রংপুরের পীরগঞ্জ, জামালপুরের মেলান্দহ ও খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাম্বুলেন্স দান করায় নিটল টাটাকে ধন্যবাদ জানিয়ে জনগণের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারের সঙ্গে সহযোগিতায় এ ধরনের সমর্থন দিতে অন্যান্য করপোরেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধাসহ জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জাতির পিতা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’—এই কথা ধারণ করে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অ্যাম্বুলেন্সের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, নিয়মিত কার্যক্রম চালু রাখতে এবং রক্ষণাবেক্ষণের জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া থেকে একটি তহবিল গঠন করতে হবে। পরে তিনি অ্যাম্বুলেন্সগুলোর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

No comments:
Post a Comment