লিওনেল মেসি বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করবে, তা আগেই জানিয়েছেন। আর
কাতালান এ ক্লাবটির জন্য অন্তঃপ্রাণ নেইমার। অন্যদিকে লুইস সুয়াজের আগামী
কয়েক বছরের মধ্যে স্বপ্নের ক্লাব ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ
ক্লাব বার্সেলোনাও ‘এমএসএন’ খ্যাত এই তিন তারকাকে কোনোমতেই ছাড়তে রাজি নয়।
গত মওসুমে তাদেরকে ট্রেবল শিরোপা এনে দিয়েছেন এই তিন তারকা। তিনজন মিলে
করেন রেকর্ড ১২২ গোল-মেসি ৫৮, নেইমার ৪৯ ও সুয়ারেজ ২৫। আর ২০১৫ সালে তিনজনে
মিলে ১২৫ গোল করে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন। চলতি মওসুমেও তারা যে
বার্সেলোনাকে শিরোপা জেতাবেন, তাতে সন্দেহ করার মানুষ কমই আছে। কিন্তু এমন
অবস্থায় এই ‘ত্রিফলা’র যে কোনো একজনকে বিক্রি করে দিতে বাধ্য হতে পারে
বার্সেলোনা। এমন খবরই দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’। তারা মনে করে
আর্থিক সঙ্কট মোচনের জন্যই বার্সেলোনা যে কোনো একজনকে বিক্রি করে দিতে
বাধ্য হতে পারে। বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পকে নতুন করে সাজানোর
পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। যাতে খরচ হবে আনুমানিক ৪২ কোটি ৩০ লাখ
পাউন্ড। এই বিশাল পরিকল্পনা হতে নিলেও তাদের হাতে এত অর্থ নেই। গত মওসুমে
ট্রেবল শিরোপা জিতে তারা অনেক অর্থ আয় করেছে। কিন্তু এর ৭৩ শতাংশই
খেলোয়াড়দের বেতনের পেছনে চলে গেছে। এতে ট্রেবল শিরোপা জিতেও গত মওসুমে
লাভের মুখ দেখেনি বার্সেলোনা। এতে আর্থিক সঙ্কট কাটানোর জন্য তাদের
‘ত্রিফলা’র যে কোনো একজনকে বিক্রি করে দিতে পারে তারা। কারণ, প্রতি মওসুমে
শিরোপার পাল্লা ভারি হলেও বার্সেলোনার আর্থিক সঙ্কট ক্রমেই বাড়ছে। নেইমারকে
নিয়ে তাদের ঝামেলার শেষ নেই। দল বদলে নেইমারের আর্থিক অস্বচ্ছতার কারণে
বার্সেলোনাকে আদালতে যেতে হচ্ছে। এরইমধ্যে আবার নেইমার ফিফা ব্যালন ডি’অর
পুরস্কারের সেরা তিনে জায়গা করে নিয়েছেন। কিন্তু এতে খুশির বদলে ‘ক্ষতি’
দেখতে হচ্ছে বার্সেলোনাকে। কারণ, গত মওসুমে নেইমার যখন সান্তোস থেকে
বার্সায় যোগ দেয় তখন স্পেনের ক্লাবটির শর্ত ছিল যে, নেইমার ব্যালন ডি’অরের
সেরা তিনে থাকতে পারলে তারা সান্তোসকে ২০ লাখ ইউরো অতিরিক্ত দিবে। এখন
ব্রাজিলের ক্লাবকে শর্ত অনুযায়ী ওই অর্থ দিতে হচ্ছে বর্সেলোনাকে। অন্যদিকে
লিওেনেল মেসিকে পাওয়ার জন্য ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যা করার দরকার
তাই করতে প্রস্তুত বলে জানা গেছে। বার্সেলেনাা সাবেক কোচ পেপ গার্দিওলাকে
তারা কোচ হিসেবে নিয়োগ দিবে বলেও জানা গেছে। যদি এটা সত্যি হয় তাহলে
গার্দিওলার মাধ্যমে মেসিকে সিটির দলটিতে ভেড়ানোর চেষ্টা করবেন বলে জানা
গেছে। অন্যদিকে নেইমারকে নেয়ার জন্য ম্যানইউ রেকর্ড পরিমাণ অর্থ প্রস্তুত
করেছে বলে জানিয়েছে ‘ডেইলি মেইল’। বার্সেলোনা এমন আর্ধিক সঙ্কটের মধ্যে
তাদের তিন মহাতারকার যে কোনো একজনকে বিক্রি করে দিলে অবাক হওয়ার কিছু থাকবে
না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment