![]() |
হাইকোর্টে রিট পিটিশন দায়েরে ভবিষ্যতে জটিলতা এড়াতে মংলা বন্দর পৌরসভার
নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় এ
সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাওয়ার কথা
স্বীকার করেছেন জেলা নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন মল্লিক। নির্বাচন
কমিশন আইন-২ শাখার উপ-সচিব মো. মহসিনুল হক স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায়
উল্লেখ করা হয়, চলতি বছরের ২৩শে সেপ্টেম্বর মোংলা বন্দর পৌরসভার মেয়র
জুলফিকার আলী পৌরসভায় সংযুক্ত নতুন এলাকার ভোটারদের ৩০শে নভেম্বরের মধ্যে
পৌরসভার খাজনা ও উন্নয়ন কর ইত্যাদি পরিশোধের নির্দেশ দেয়। এ পরিপ্রেক্ষিতে
ওই বিষয়কে চ্যালেঞ্জ করে পৌরসভার বাসিন্দা আবুল কালামসহ ৩ জন বাদী হয়ে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন
সচিবলায় সচিবকে প্রতিপক্ষ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। এ কারণে
নির্বাচন নিয়ে ভবিষ্যতে জটিলতা এড়াতে মংলা বন্দর পৌরসভার নির্বাচন ৬ মাসের
জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপর একটি সূত্র জানায়, মংলা বন্দর
পৗরসভার ৪নং ওয়ার্ডের হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি থেকে দিগরাজ পর্যন্ত এলাকা
পৌরসভার গেজেটভুক্ত না হওয়া ও ৩ হাজার ভোটারের বৈধতা নিয়ে করা রিটের কারণে এ
নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

No comments:
Post a Comment