ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ
শরীফ হাতে হাত মেলালেন। প্যারিসে জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে এ দু’নেতা
স্বল্প সময়ের জন্য হ্যান্ডশেক করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি
নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, সম্মেলনের পাশাপাশি দু’নেতার মধ্যে
অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। তবে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়
নি। এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়ে বলেছে, সোমবার থেকে শুরু হওয়া জলবায়ু
সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে প্যারিস যান নওয়াজ শরীফ। সেখানে
তিনি বিশ্ব নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment