‘ভগবান রামচন্দ্র যেন ভারতীয় জনতা পার্টির সদস্য! সেভাবেই তাঁকে ব্যবহার
করে বিজেপি’। এমন মন্তব্য করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
সম্প্রতি তিনি ভারতে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিহারের
মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এরপরই বিজেপিকে নিয়ে এমন মন্তব্য করেন
নীতিশ কুমার। বিবিসির খবরে বলা হয়, বিজেপি’র আদর্শিক সংগঠন আরএসএস প্রধান
সম্প্রতি মন্তব্য করেছিলেন, অযোধ্যার বিতর্কিত স্থানেই রামমন্দির বানাবেন
তারা। ওই মন্তব্যের প্রেক্ষিতেই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান নীতিশ
কুমার। তিনি আরও বলেন, রাজনীতি করার জন্য রামমন্দির তৈরির ইস্যুটাকে জিইয়ে
রাখে বিজেপি আরএসএস। ভগবান রামের প্রতি সংগঠন দুটির আসলে কতটুকু শ্রদ্ধা
রয়েছে তা বোঝা দুরুহ। এ কারণেই মাঝে মাঝে রামমন্দিরের স্লোগান তুলে মানুষের
আবেগ নিয়ে রাজনীতি করে তারা। উল্লেখ্য, বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে
নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব ও কংগ্রেসের জোট বিপুল ভোটে জয়ী হয়।
রাজ্যটিতে নির্বাচনের আগ দিয়ে বিজেপির পক্ষে প্রচার চালিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। কিন্তু তাতেও কোন লাভ হয় নি বিজেপির।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment