ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) সমপ্রতি
চেন্নাইয়ে বন্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সমপাদনকৃত ছবি
প্রকাশ করে। এ ছবিটি নিয়ে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক ব্যঙ্গবিদ্রূপ। এ খবর
দিয়েছে বিবিসি। ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের জানালার কাঁচ দিয়ে বন্যা
পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মোদি। প্রাথমিকভাবে টুইটারে প্রধানমন্ত্রী
মোদির নিজের আপলোড করা ছবিটি রিটুইট করে পিআইবি। সেখানে দেখা যায়, কাঁচের
অপরপাশে বন্যার জলে ডুবে যাওয়া অসপষ্ট ধানক্ষেতের ছবি। কিন্তু কয়েক ঘণ্টা
পর একই ছবি টুইটারে আপলোড করে পিআইবি। কিন্তু এবার ছবিটি ফটোশপে সমপাদনা
করে আপলোড করা হয়। এ ছবিতে দেখা যায়, জানালার অপরপাশে পানিতে নিমজ্জিত
দালান-কোঠার সপষ্ট একটি ছবি। ওই ছবিটি পরে মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে ব্যাপক ব্যঙ্গ বিদ্রূপ। এখন পর্যন্ত
এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি পিআইবি। গত মাসে শুরু হওয়া
বন্যায় চেন্নাইয়ে এখন পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। মোদি নিজেও বন্যায়
আক্রান্তদের দেখতে ছুটে যান। এ সংক্রান্ত একটি ছবিই আপলোড করেছিলেন মোদি।
পিআইবি পরে সমপাদনকৃত ছবিটি মুছে ফেললে অনেকেই শান্ত হন। কিন্তু কেউ কেউ
তখনও সমালোচনা করছিলেন। চেন্নাইয়ের মানবেতর পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংবাদ
সংস্থার এমন আচরণকে সঠিক মানতে নারাজ তারা। কেউ কেউ বিদ্রূপ করে নিজেরাও
ফটোশপে সমপাদন করে মোদির ছবি আপলোড করেন। এ ধরনের একটি ছবিতে দেখা যায়,
চেন্নাইয়ের বন্যার পানিতে দাঁড়িয়ে সেলফি তুলছেন মোদি! এবারই যে প্রথম মোদি
নিজের ছবি নিয়ে এমন বিদ্রূপের কবলে পড়েছেন, তা নয়। গত বছর মোদি
প্রধানমন্ত্রী হওয়ার আগে, তার একটি সমপাদনকৃত ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে।
সেখানে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে টেলিভিশনে
মোদির নির্বাচনী প্রচারণা দেখছেন। এমনকি এক রাজনীতিক ছবিটি না বুঝে শেয়ারও
দেন! পরে এ নিয়েও অনেক বিদ্রূপ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment