Tuesday, December 8, 2015

মহেশখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম রমজান আলী মহেশখালী (কক্সবাজার) জেলা প্রশাসক (ডিসি) মোঃ আলী হোসেন বলেন, এলাকার সমস্যার সমাধান ও জনগনের সেবার মান বাড়াতে হলে সরকারী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে স্ব-স্ব অবস্থান থেকে সততা ও দক্ষতার সাথে কাজ চালিয়ে যেতে হবে। ৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নোমান হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হোসাইন ইব্রাহিম, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোশাররফ হোসেন, র‌্যাঞ্জ কর্মকর্তা মোঃ আনিছুুল হক, টিএইচও সুচিন্ত চৌধুরী, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম শাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, সাংবাদিক এম রমজান আলী, চেয়ারম্যানবৃন্দ-এনামুল হক চৌধুরী, নুরুল হক, এম শফিউল আলম, মির কাশিম চৌধুরী, সিরাজুল মোস্তফা, এনামুল হক চৌধুরী রুহুল, আহছান উল্লাহ বাচ্চু, শরীফ বাদশা সহ রাজনৈতিক ও বিভিন্ন অফিসের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জনের প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক ছোট মহেশখালীর একশ’ দিনের কর্মসুচীতে অনিয়ম, বদরখালী ব্রিজের অবৈধ টোল আদায়, কালারমারছড়া চালিয়াতলীতে আদালতের ভুয়াঁ কাগজ বানিয়ে বালি উত্তোলন ও কক্সবাজার-মহেশখালী ফেরিপারাপারে বিভিন্ন অনিয়ম ও সমস্যা সমাধানের আশ্বস্থ করেন।

No comments:

Post a Comment