Tuesday, December 8, 2015

কমলাপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৪

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারী পোশাক শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ও আহততের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ দূর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টায় শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলস্টেশনের ৬নম্বর বাস টার্মিনালে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। ওই রিকাশার চালক ও যাত্রীসহ ৪ জন আহত হন। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসক অজ্ঞাত ওই নারীকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশংঙ্কাজনক। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহজাহানপুর থানার ডিউটি অফিসার ফজলুল হক জানান, এ ঘটনায় বলাকা পরিবহনের একটি বাস ও চালককে আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment