Wednesday, December 2, 2015

নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন শেষ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন আগামী ৭ ও ৮ ডিসেম্বর। বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে আসামীপক্ষ শেষ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। নিজামীর পক্ষে দ্বিতীয় ও আজ শেষ দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। দুইদিনে তিনি নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আটটি অভিযোগের মধ্যে সাতটিতে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে সম্পূর্ণ এবং শেষটির বিষয়ে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। অপর দিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

No comments:

Post a Comment