‘ইয়াদে’, ‘কাভি খুশি কাভি গাম’সহ জুটিবদ্ধ হয়ে বেশ কিছু ছবি দর্শকদের উপহার
দিয়েছেন হৃতিক রোশন ও কারিনা কাপুর। তাদের অভিনীত ছবিগুলো ছিল আলোচিত এবং
ব্যবসাসফলও বটে। সর্বশেষ ২০০৩ এ ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে একসঙ্গে
অভিনয় করেছিলেন বলিউডের এ দুই শীর্ষ তারকা। এরপর পার হয়েছে ১২টি বছর। এ
সময়ে আলাদা আলদাভাবে অনেক হিট সুপারহিট ছবি উপহার দিয়েছেন হৃতিক ও কারিনা।
স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও বগলদাবা করেছেন। কিন্তু কাকতালীয়ভাবে
একসঙ্গে কাজ করা হয়নি তাদের। তবে হৃতিক ও কারিনা ভক্তদের জন্য সুখবর হচ্ছে
এক যুগ পর তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি
হয়েছে। আর এ ছবিটি প্রযোজনা করবেন খোদ হৃতিক। তার নিজস্ব প্রোডাকশন হাউজ
থেকে এ ব্যয়বহুল ছবিটি নির্মাণ করা হবে। ছবির পরিচালক হিসেবে কাজ করবেন
সঞ্জয় গুপ্তা। এর কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। তবে চলতি
ডিসেম্বরেই বড় একটি আনুষ্ঠানের মাধ্যমে নিজের প্রোডাকশন হাউজ ও ছবিটির
কলাকুশলী ঘোষণা করবেন হৃতিক। একটি রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়েই এ ছবিটি
নির্মিত হবে। আর ছবিতে হৃতিকের প্রেমিকা রূপে দেখা যাবে কারিনাকে। তবে
এখানে প্রেমকে অন্যভাবে প্রদর্শন করা হবে। ছবিতে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও
ক্যামেরাবন্দি হবেন হৃতিক ও কারিনা। এদিকে ক্যারিয়ারের শুরুর দিকে হৃতিক ও
কারিনার সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। কিন্তু অবশেষে বিষয়টি গুঞ্জনেই
সীমাবদ্ধ থাকে। এবার এক যুগ পর আবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে
হৃতিক-কারিনাকে। এ বিষয়ে হৃতিক বলেন, কারিনা কাপুর আমার প্রিয় একজন
অভিনেত্রী। এর পাশাপাশি ও আমার ঘনিষ্ঠ একজন বন্ধুও। তবে বিভিন্ন কারণে
মধ্যে একসঙ্গে কাজ করা হয়নি আমাদের। তবে এবার এক যুগ পর আমরা একসঙ্গে কাজ
করছি। এটা দর্শকদের মধ্যে বেশ অন্যরকম কৌতূহল ও আগ্রহ তৈরি করবে বলেই আমার
বিশ্বাস।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment