বিবেকবান দেশবাসীকে নিজের অধিকার এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে
জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াতের
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ। গতকাল এক বিবৃতিতে
তিনি বলেন, মিথ্যা মামলায় চরম সাজা দিয়ে সরকার রংপুরে শিবিরের ৭ নেতাকর্মীর
ওপর সীমাহীন অবিচার করেছে। এসব ছাত্রের ছাত্রাবাসে কোনো বিস্ফোরকদ্রব্য
নিয়ে বসবাস করার কথা কেউই বিশ্বাস করবে না। রাতের অন্ধকারে নাটক সাজিয়ে
তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ নাটকের কারণেই তাদের অবিচারের
মুখোমুখি হতে হলো। এভাবে দেশের শিক্ষা এবং শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নগ্ন
হামলা চলতে থাকলে শিক্ষার ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। তিনি বলেন,
শুধুমাত্র রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে শিবিরের নেতাকর্মীদের ওপর জুলুম করা
হচ্ছে। অন্যায় ও জুলুম বন্ধ করে শিবিরের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের
করা মামলা প্রত্যাহার করে দেশে ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার
আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এ কলুষিত ধারা অব্যাহত থাকলে ক্রমান্বয়ে
দেশ এমন এক গভীর খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে, যেখান থেকে ফিরে আসার পথ
খুঁজে পাওয়া কঠিন হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment