পেকুয়ায় এক সৌদি প্রবাসির সীমানা প্রাচীর নির্মান কাজ বন্ধ করেছে একদল
দুর্বৃত্তরা। ওই ঘটনার জের ধরে স্থানীয় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা
দিয়েছে। চাঁদার দাবিতে ওই কাজ বন্ধ করেছেন মর্মে অভিযোগ এনে প্রবাসি
দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছেন। ঘটনাটি ঘটেছে
উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি সরকারি ঘোনা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন
পেকুয়া সরকারি ঘোনা এলাকার মৃত.নুর আহমদের ছেলে সৌদি প্রবাসি হেলাল উদ্দিন
বসতভিটায় সিমানা প্রচীর নির্মান কাজ আরম্ভ করেছেন। অপরদিকে ওই কাজ আরম্ভ
করলে একই এলাকার বজল আহমদের ছেলে নেজাম উদ্দিন, শাহ আলমের ছেলে আবু বক্কর,
আলতাজ মিয়ার ছেলে নাছির উদ্দিন, হেলাল উদ্দিন, মৃত.এছারুল হকের ছেলে ইলিয়াছ
আলী, নুরুল হুদা ও জসিম উদ্দিনসহ ১০/১৫জনের একদল দুর্বৃত্তরা নির্মান কাজে
বাধা প্রদান করে। এ সময় বাড়ির মালিক হেলাল উদ্দিন এর প্রতিবাদ করলে
দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এব্যাপারে সৌদি প্রবাসি হেলাল উদ্দিন
জানিয়েছেন আমি গত দু’বছর আগে বাড়ি নির্মান করি। সে সময় ওই ব্যক্তিরা আমার
স্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দু’মাস আগে দেশে আসি।
বসতবাড়িতে পাকা দেয়ালের নির্মান কাজ শুরু করি কয়েকদিন আগে থেকে। এতে ফের ওই
দুর্বৃত্তরা আমার কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২/৩দিন আগে
তারা একাধিকবার আমার বাড়িতে চাঁদার জন্য জন্য যায়। কিন্তু আমি অপরাগত
জানালে ওই ব্যক্তিরা আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি বসতবাড়ির
ঘিরাবেড়া ভাংচুরের চেষ্টা চালায়। বর্তমানে তারা প্রকাশ্যে হাকাবকাসহ মহড়া
অব্যহত রেখেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment