কক্সবাজারে দ্বিতীয় বারের মত শুরু হয়েছে
মিনি ইজতেমা। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কক্সবাজার আর্ন্তজাতিক বিমান বন্দরের
পাশের মাঠে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এই ইজতেমায় দ্বিতীয় দিন
অর্থ্যা শূক্রবার জুমার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। এদিকে রোববার
আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। এবারের ইজতেমায় কক্সবাজার জেলা
ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মুসল্লি অংশ নিয়েছেন বলে
জানিয়েছেন আয়োজকেরা।মিনি ইজতেমা আয়োজনের প্রধান সমন্বয়ক মুফতি
মোরশেদুল আলম জানান-ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় ৯টি স্বেচ্ছাসেবক টীম
কাজ করবে। প্রত্যেক দলে ৫০ জন করে সদস্য সক্রিয় রয়েছে। তাছাড়া ইজতেমাস্থলে
২০০টি টয়লেট, ৪০০ প্রস্রাব করার জায়গা, ১২ টি মটর, ৩০টি টিউবয়েল বসানো
হয়েছে। এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় সর্তকাবস্থায় রয়েছে আইন
শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment