Saturday, December 19, 2015

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ সকাল ১১টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে নির্বাচনী এলাকার পুলিশ সুপার, জেলা প্রশাসক, র‌্যাবের প্রতিনিধিসহ রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী ৩০শে ডিসেম্বর পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে বৈঠক আলোচনা হচ্ছে।

No comments:

Post a Comment