Wednesday, December 30, 2015

কানু শাহ (রহ.) ওরশ প্রস্তুতি সভা

আগামী ১৫ জানুয়ারী ২০১৬ইং শুক্রবার দিনব্যাপী আনোয়ারা উপজেলার অন্তর্গত ওষখাইন আলী নগর প্রাঙ্গণে ৫ ত্বরিকার পীর প্রখ্যাত আধ্যাত্মিক সাধক এবং কবি সাহিত্যিক হযরত শাহসূফি মাওলানা শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.) বিষু ও ওরশ মোবারক সফল কল্পে এক প্রস্তুতি সভা ওরশ পরিচালনা কমিটির আহবায়ক পীরজাদা মুহাম্মদ ইলিয়াস রজা (মজিআ)’র সভাপতিত্বে শাহ আলী রজা (রহ.) আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদমিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম নুরী, সহ-অধ্যক্ষ মুফতি আবুল মনসুর রজভী, , মুহাম্মদ আশরাফ হোসেন সজিব, মাওলানা আব্দুল আলিম, শাজাহাদা মুহাম্মদ নেসার মিয়া, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ আলী, রেজাউল করিম, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ ইয়াকুব আলী, সাবের আহমদ, মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা আগামী ১৫ জানুয়ারী ২০১৬ইং হযরত শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.) এর বিষু ও বার্ষিক ওরশ মোবারক সফল করার জন্য সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহবান জানান। ওরশ উপলক্ষে দরবারে যাতায়াত নির্বিঘœ করার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতাসহ গাড়ির মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

No comments:

Post a Comment