সিংড়া পৌরসভা এলাকার বিএনপি ও ২০দলীয় জোটের যে সব নেতাকর্মীর নামে কোন
মামলা নেই তাদের বিনা কারণে নির্বাচনের আগে পুলিশি হয়রানি না করতে ও
বিতর্কিত রিটার্নিং অফিসার সরকার আশরাফুল আলমকে পরিবর্তনের দাবি জানিয়েছেন
সিংড়া পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও মিউনিসিপ্যাল
অ্যাসোসিয়েশন অব ম্যাব-এর মহাসচিব শামীম আল রাজি সিহানূর রহমান। গতকাল
সকালে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সিংড়া থানা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ
সম্মেলনে মেয়র এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১০ই নভেম্বর
সিংড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রায় ৭০টি কেন্দ্র দখল করে আওয়ামী লীগ
বিএনপি’র নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়। সে সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব
পালনকারী জেলা নির্বাচন অফিসার সরকার আশরাফুল আলমকে বার বার অভিযোগ করলেও
তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। সিংড়া পৌরসভার নির্বাচনে বিএনপি’র বিজয়
ছিনিয়ে নিতেই আবার সেই সরকার আশরাফুল আলমকে রিটার্নিং অফিসার হিসেবে
দায়িত্ব দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার সরকার আশরাফুল আলম আওয়ামী লীগের
লোকজনের কথায় চলেন এবং তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়া যায় বলেই আবার তাকে
দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া ১লা ডিসেম্বর রাত থেকে
সিংড়ায় জনপ্রিয় সকল বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে
পুলিশ হয়রানি করছে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত সিংড়ার বাহিরে থাকার হুমকি
দিচ্ছে দাবি করে মেয়র শামীম আল রাজি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য
বিএনপি ও ২০ দলীয় জোটের যে সব নেতাকর্মীর নামে কোন মামলা নেই তাদের বিনা
কারণে নির্বাচনের আগে পুলিশি হয়রানি না করা এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া থানা বিএনপি’র সহ-সভাপতি
অ্যাডভোকেট আলী আজগর, আফসারুজ্জামান, শারফুল ইসলাম বুলবুল, আবদুল গফুর ও
কোষাধ্যক্ষ শাহাদত হোসেন এবং পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও
উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান
লিটন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment