Saturday, December 5, 2015

কেন্দুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ মহিলা কাউন্সিলর

কেন্দুয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিন পর্যন্ত কেন্দুয়া পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ড হতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে কল্পনা আক্তার এবং ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শাহারাজ বেগম একমাত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কার্যালয়ে দাখিল করেছেন। যাচাই-বাচাইয়ে মনোনয়নপত্র বাতিল না হলে ভোটের আগেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ২০১১ সালে পৌর নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ড হতে রাহেলা আক্তার একক প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

No comments:

Post a Comment