নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার জামিন স্থগিত
চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ‘নো অর্ডার’ দেয়। এতে হাইকোর্টের জামিন
আদেশই বহাল থাকলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারামুক্তিতে এখন আর কোন
আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আপিল বিভাগে তার পক্ষে শুনানি
করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত
অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। গত ২৪শে নভেম্বর হাইকোর্ট পল্টন
থানার তিন মামলায় মির্জা ফখরুলের তিন মাসের জামিন মঞ্জুর করে। ওই জামিন
স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি তা আপিল বিভাগের
নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment