Friday, December 11, 2015

আইএস’র অর্থপ্রধান নিহত

জঙ্গিগোষ্ঠী আইএস’র অর্থপ্রধান মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, বিমান হামলায় আইএস’র অর্থপ্রধানের সহ আরও দুই জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। নিহত আইএস নেতার নাম মোফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ ওরফে আবু সালাহ। এ খবর দিয়েছে বিবিসি। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে এ তথ্য নিশ্চিত করেন। আবু সালাহ ইরাকি নাগরিক, যার জন্ম ১৯৭৩ সালে।কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, আইএস’র আর্থিক নেটওয়ার্ক পরিচালনায় অন্যতম দক্ষ ওঅভিজ্ঞ নেতা ছিলেন আবু সালাহ। তার সঙ্গে নিহত দুজনের মধ্যে আবু মরিয়ম আইএস’র অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য তদারকি করতেন। আর আবু ওয়াকমান আল-তিউনিস সমন্বয় করতেন অস্ত্র, তথ্য ও লোকবল বণ্টনের বিষয়গুলো।  যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই জোট গত এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএস’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি মিত্রদেশসমূহের প্রতি বিমান হামলায় আরও জোর দেয়ার আহ্বান জানায়।

No comments:

Post a Comment