এম রমজান আলী মহেশখালী (কক্সবাজার)
মহেশখালী সোনাদিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মালবাহী জাহাজের ধাক্কায় ২জেলে নিহত, উদ্ধার-৬ জন। নিহত পরিবার পক্ষের দেওয়া তথ্যমতে, পৌরসভা চরপাড়া এলাকার ছৈয়দ আলমের মালিকানাধীন ফিশিং বোট সাগরে মাছ আহরন করতে গিয়ে বঙ্গোপসাগরে ১৪ ভিউ নামকস্থানে অবস্থান করলে ১৯ ডিসেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে ৩টার দিকে চট্রগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওয়ানা মুখি মালবাহী জাহাজের ধাক্কায় মহেশখালী পৌরসভা দক্ষিন হিন্দুপাড়া এলাকার মৃত কালী চরন দে’র পুত্র সুভাষ কান্তি দে (৪০) প্রকাশ কাট্টইল্যা ও দক্ষিন পুটিবিলার নুর আহমদের পুত্র ছৈয়দ আমিন (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারায়। অপরাপর ভাসমান ৬ জেলে শ্রমিককে অন্য ট্রলারের শ্রমিকেরা উদ্ধার করে কুল ঘেষেঁ রক্ষা দেন। এ ব্যাপারে জেলা মৎস্যজীবিলীগ যুগ্ন সাধারন সম্পাদক ও মহেশখালী উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি জাফর আলম জাবের বলেন, নিহত ও উদ্ধারকৃত শ্রমিক পরিবার নেহায়েত গরীব ও অসহায় বিধায় প্রশাসনিক, রাজনৈতিক ও বিত্তশালীদের সার্বিক সহযোগীতা নিতান্তই প্রয়োজন। অত্র ওয়ার্ডের কমিশনার প্রনব দে ঈদুল জানান, নিহত জেলে সুভাষ ও ছৈয়দ আমিন পরিবার অত্যন্ত গরীব ও অসহায় তাই সকল স্থরের লোকজনের সহযোগীতা কামনা করছি এবং আমি ব্যক্তিগত ভাবে সাধ্যমত সহযোগীতা করে যাব।

No comments:
Post a Comment