শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
ইয়াবা পাচারের নিরাপদ স্থান হিসেবে বেচে নিয়েছে ইসলামপুর টু চৌফলদণ্ডী জাপানী সড়ক। এ সড়ক দিয়ে অনবরত ইয়াবা পাচার হচ্ছে বলে একাধিক মহল দাবী করছে। প্রশাসনের নজরদারী না থাকায় ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট ইসলামপুর বটতলী রাস্তার মাথা থেকে সারদেশে অনায়াসে পাচার করে পৌছে দিচ্ছে কোটি কোটি টাকার ঘাতক মরন নেশা ইয়াবা। অভিযোগ উঠেছে পুরো ইসলামপুর জুড়ে খুচরা হিসাবে বিক্রি করে থাকে এ সিন্ডিকেটের কয়েকজন।যার কারনে উঠতি বয়সের ছেলেরা বিপদগামী হচ্ছে ।নেশার টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন গৃহস্থের বাড়ীতে হানা দিচ্ছে মাদক সেবীরা। ফলে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় সচেতন মহল। আর উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছে বাড়ির মালিকরা। শংকিত হয়ে পড়ছে অভিভাবক মহল। একটি তদন্ত প্রতিবেদনে জানা যায়, পাশ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে উৎপাদিত মরন নেশা ইয়াবা টেকনাফ থেকে সাগর পথে লবন বোঝাই ট্রলার দিয়ে প্রবেশ করছে। তাছাড়া লিংকরোড হয়ে যানবাহন করে পিএম খালী খুরুস্কুল হয়ে চৌফলদন্ডী নতুন সেতু পার করে জাপানী সড়ক দিয়ে নিয়ে আসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। পরে তা সুযোগ বুঝে বিভিন্ন এলাকা ও লবন বোঝাই করে ছেড়ে যাওয়া ট্রাক যোগে পাচার, বাজারজাত করছে তারা। যার ফলে হাত বাড়ালে সহজে পাওয়ার সুবাদে ইয়াবা আসক্ত ও খুচরা বিক্রয়কারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ইসলামপুরে। কক্সবাজার সদরের ইসলামপুর বটতলী এলাকার ইয়াবা নজরুল প্রকাশ কবি, লোকমান হাকিম, জাফর আলমসহ আরো বেশ কয়েকজন ব্যক্তি মরণ ব্যাধি ঘাতক ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। একটি সিন্ডিকেট হাত বদলের মাধ্যমে লিঙ্করোড হয়ে চৌফলদন্ডীর নতুন ব্রীজ দিয়ে জাপান সরকারের অর্থায়নে নির্মিত ৩ ইউনিয়নের মধ্যবর্তী জাপানী সড়ক দিয়ে পৌছে দিচ্ছে বটতলী স্টেশনে। এরপর সংঘবদ্ধ ঐ ইয়াবা ব্যবসায়ীরা প্রত্যন্ত অঞ্চলে খোলামেলা বিক্রি ও মহাসড়ক দিয়ে পাচার করছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে পৌছে দিচ্ছে। এমতাবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা আন্তরিক না হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ও সামাজিক জীবন ব্যবস্থার বেহাল পরিনতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারপরও কেউ যদি এ অবৈধ ব্যবসায় জড়িত থাকে আইনের কাছে সোপর্দ করা হবে বলে জানায়। অভিযোগ উঠা ইয়াবা ব্যবসায়ী নজরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বিভিন্ন মাধ্যমে ম্যানেজ করার তদবির চালায়। এক পর্যায়ে ঈদগাঁও বাসস্টেশনে এসে হাত পায়ে ধরে নিউজ না করার সুপারিশ করে।

No comments:
Post a Comment