অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন ক্রিস কেয়ার্নস। আর ইংলিশ সাউথওয়ার্ক ক্রাউন
কোর্টের এ রায় শুনে নিজেকে সামলে রাখতে পারলেন না নিউজিল্যান্ডের এ
অলাউন্ডার। দীর্ঘ পাঁচ বছর অভিযোগের বোঝা বয়ে বেড়ানো দীর্ঘকায় এ ক্রিকেটার
কাল প্রকাশ্যেই কেঁদে ফেলেন। বলেন, এই পাঁচ বছর আমি জ্বলে জ্বলে ঝলসে গেছি।
আট সপ্তাহের বেশি সময় ধরে পরিচালিত বিচার প্রক্রিয়া শেষে বিচারকরা ম্যাচ
ফিক্সিং মামলায় কেয়ার্নসকে নির্দোষ ঘোষণা করেন। এছাড়া তার বন্ধু ও উপদেষ্টা
অ্যান্ড্র ফিচ-হল্যান্ডও মামলা ভিন্নখাতে নেয়ার অভিযোগ থেকে নিষ্কৃতি পান।
সাংবাদিকরা কেয়ার্নসের প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, আমি এখন বিপর্যস্ত,
ক্লান্ত। সত্যি বলতে আমি কেবল বাড়ি ফিরতে চাই, মিলিত হতে চাই পরিবারের
সঙ্গে। তবে আমি এখন নির্ভার এবং খুশি। সুনামের কথা যদি বলেন, আমি
ক্ষতবিক্ষত হয়ে গেছি। জ্বলে সম্পূর্ণভাবে ছারখার হয়ে গেছি। আমি জানতাম
বিচারকরা সত্যটাই দেখতে পাবেন। ২০০৮ সালে ভারতীয় প্রিমিয়ার ক্রিকেট লীগে
খেলার সময় ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয় কিউই ক্রিকেটের অন্যতম সেরা
অলরাউন্ডার কেয়ার্নসের বিপক্ষে। তিনি জানান, অস্ট্রেলিয়ায় তার বর্তমান
বাড়িতে ফিরে গিয়ে ক্রিকেট জগতে কোনো কাজ বেছে নেবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment