সিরাজগঞ্জে কালো পাথরের একটি মূর্তিসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়ার নুর ইসলামের ছেলে
মলিন ওরফে ভোলা (১৯) ও একই উপজেলার চেনপাড়ার তরিকুল ইসলামের ছেলে নাদিম
(১৮)। সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের
ভিত্তিতে সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা এলাকায়
চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে
কষ্টি পাথর সদৃশ কালো মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় চালক ও যাত্রীসহ
পিকআপভ্যানটিকে আটক হয়। উদ্ধারকৃত মূতিটির ওজন প্রায় ৪০ কেজি। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment