জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার অস্ত্রসহ চাঁপাই নবাবগঞ্জে র্যাবের
হাতে আটক রংপুরের তিন দুর্বৃত্ত নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল, রাজিব
হোসেন ওরফে মেরিল সুমন ও কাজল চন্দ্র বর্মণকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে
তদন্ত কর্মকর্তা। গতকাল রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউনিয়ার
আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১০ দিনের
রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, এ মামলায় অপর আসামি জাপানি নাগরিকের
ব্যবসায়ী সহযোগী হুমায়ুন কবির হিরা ও বিএনপি নেতা রাশেদুন্নবী খান
বিপ্লবকেও ওই আদালতে হাজির করা হয়। আদালতে তাদের জামিন নামঞ্জুর করে জেল
হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ১৫ই ডিসেম্বর
নির্ধারণ করা হয়েছে।জানা গেছে, গত ১২ই নভেম্বর রংপুরে জাপানি নাগরিক
হোশি কুনিও হত্যাকাণ্ডের অভিযোগে চাঁপাই নবাবগঞ্জ থেকে র্যাব অস্ত্রসহ
গ্রেপ্তার করা হয় রংপুরের তিন কিলার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল, রাজিব
হোসেন ওরফে মেরিল সুমন ও কাজল চন্দ্র বর্মণকে। তাদের বিরুদ্ধে রংপুর
কোতোয়ালি থানায় হত্যাসহ দুই ডজন মামলা রয়েছে। জাপানি হত্যাকাণ্ডের পর থেকেই
তারা আত্মগোপন করে। গ্রেপ্তারের পর তাদের তিনজনকেই চাঁপাইনবাবগঞ্জ থানায়
সোপর্দ করে সেখানকার র্যাব। জিজ্ঞাসাবাদে আসামিরা হোশি কুনিও হত্যার দায়
র্যাবের কাছে স্বীকার করলে তাদেরকে ওই মামলায় আসামি করা হয়। তাদেরকে হোশি
কুনিও হত্যা মামলায় আসামি করে চাঁপাই নবাবগঞ্জ থেকে রংপুরে নিয়ে আসার জন্য
রংপুর আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার ওসি
এবিএম জাহিদুল ইসলাম। তার আবেদনের প্রেক্ষিতে গতকাল ৩ জনকে রংপুরের আদালতে
হাজির করা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কাউনিয়া থানার ওসি
মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম। আদালত আসামি সুমন, রুবেল ও
কাজলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এব্যাপারে পিপি অ্যাডভোকেট আবদুল
মালেক জানান, জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা। এ
মামলায় তদন্তের স্বার্থে চাঁপাই নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা তিন আসামিকে
১০ দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। মামলা তদন্ত
কর্মকর্তা কাউনিয়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, জাপানি নাগরিক
হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়া
হয়েছে। গত ৩রা অক্টোবর রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকার কাউনিয়া
উপজেলার আলুটারিতে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে পালিয়ে যায় তিন
দুর্বৃত্ত। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে
মৃত্যু ঘোষণা করেন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment