কারাদণ্ডের
সঙ্গে জরিমানার বিষয়টি যুক্ত করে পাট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে
মন্ত্রিসভা। এর আগে ওই আইনে শাস্তির বিধান ছিল তিন বছর কারাদণ্ড। নতুন আইনে
জেল ছাড়াও এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। পাট নিয়ে বিদ্যমান আইন আরও কার্যকর ও সময় উপযোগী করার লক্ষ্যে আইনটি করার কথা জানিয়েছে সরকার। নতুন আইনে পাট ও পাটজাত পণ্য উৎপাদন, ব্যবহার, গবেষণাসহ এ-সংক্রান্ত আইনের যেকোনো ধারা লঙ্ঘন করলে জরিমানার বিধান রাখা হয়েছে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আগের অধ্যাদেশে আইন লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ডের বিধান থাকলেও কত টাকা জরিমানা করা যাবে, তা নির্ধারিত ছিল না। তিনি বলেন, খসড়া আইনের ২১ ধারা অনুযায়ী, মিথ্যা বিবৃতি প্রদান অথবা আইন লঙ্ঘন করার জন্য সরকার কোনো ব্যক্তি বা সংস্থাকে শাস্তি প্রদান করতে পারবে।
সামরিক শাসনামলে প্রণীত আইন বা অধ্যাদেশ নতুন করে বাংলায় প্রণয়নে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। আগের পাট অধ্যাদেশটি অনুসরণ করেই নতুন আইনের এই খসড়া তৈরি করেছে পাট মন্ত্রণালয়।
গতকালের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খসড়াও অনুমোদন পেয়েছে। দুই দেশের মধ্যে কোনো চুক্তি করতে হলে তা মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়।
শফিউল আলম বলেন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার জন্য এখন দ্বিপক্ষীয় চুক্তির দরকার হয়, যা আগে ছিল না। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এখন দুই দেশের মধ্যে নতুন করে চুক্তি হবে।

No comments:
Post a Comment