![]() |
| ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বছর -২০১৬ কর্মসূচির অংশ নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবি: ফোকাস বাংলা |
ঢাকা
শহরকে দূষণমুক্ত করতে প্রয়োজনে গাড়ির বদলে হেঁটে আদালতে যাবেন বলে
জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার বেলা ১১টায়
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা
বলেন।
|ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্ন বছর-২০১৬ কর্মসূচির অংশ হিসেবে ‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ স্লোগানে এই অভিযানের আয়োজনে করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডিএসসিসি।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত করতে সড়কে যানবাহন চলাচলে জোড়-বিজোড় (একদিন জোড় নম্বরের গাড়ি ও অন্যদিন বিজোড়) নিয়মে গাড়ি সড়কে নামানোর কথা বলেছেন। তখন ভারতের প্রধান বিচারপতিও বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। তাঁর সঙ্গে আমিও একমত।’
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশে কোনো মেয়র এই প্রথম পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছেন। আপনি ঢাকাকে দূষণমুক্ত করতে সব ধরনের উদ্যোগ নিন। শহরের পরিবেশকে সুন্দর করুন। প্রয়োজনে হেঁটে অফিসে আসব। ডিএসসিসির এই উদ্যোগকে সব ধরনের সহযোগিতা করব।’

| সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রমে সুরেন্দ্র কুমার সিনহা ও সাঈদ খোকন অংশ নেন। ছবি: সাজিদ হোসেন |
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, পর্যাপ্ত জনবল ও
অর্থনৈতিক সমস্যার কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
যায় না। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা বাড়াতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা
দরকার। তিনি বলেন, শহরের বর্জ্য থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে হবে। তা
করতে পারলে ঢাকা শহর আরও সুন্দর হবে।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকা শহর বিভিন্ন সংকটে জর্জরিত। এর মধ্যে অপরিচ্ছন্নতা অন্যতম। তাই ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ ঘোষণা করেছে ডিএসসিসি। কিন্তু ডিএসসিসির একার পক্ষে এ শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য সবাইকে মেয়রের ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে আগামী প্রজন্মের কাছে একটি পরিচ্ছন্ন নগর উপহার দেওয়া যাবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএসসিসি ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রমে সুরেন্দ্র কুমার সিনহা ও সাঈদ খোকন অংশ নেন।

No comments:
Post a Comment