মানবতাবিরোধী
অপরাধের মামলায় যশোরের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ ৯
জনের বিরুদ্ধে ওপেনিং স্টেস্টমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করেছে
রাষ্ট্রপক্ষ।সাখাওয়াত হোসন ছাড়া অপর ৮ আসামিরা হলেন, মো. বিল্লাল হোসেন
(৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো.আ.আজিজ
সরদার (৬৫), আ.আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১), মো.লুৎফর মোড়ল
(৬৯), আব্দুল খালেক মোড়ল (৬৮)। এদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৩ জনকে
গ্রেফতারের পর কারাগারে রয়েছেন। একইসঙ্গে এই ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের
প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করা
হয়েছে।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
অপরদিকে সাখাওয়াত হোসেনের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, অন্যদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। এর আগে গত ২৩ ডিসেম্বর এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রাক্তন সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন সহ অপর ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ১৪ জুন তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁ অভিযোগ আনেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

No comments:
Post a Comment