এবারের
বইমেলায় নিরাপত্তার স্বার্থে সূর্যাস্তের আগেই বইমেলা বেষ্টনির বাইরে
সোহরাওয়ার্দী উদ্যান জনসাধারণকে ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি
কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক
সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতার
আলোকে এবারের বই মেলায় লেখক ও প্রকাশকদের নিরাপত্তার স্বার্থে ব্যাপক
পরিবর্তন আনা হয়েছে। বইমেলা প্রাঙ্গণে চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা
হয়েছে।
তিনি বলেন, বইমেলা চত্বরে ২ শতাধিক সিসি টিভি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। দু’জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করবেন।’
তিনি বলেন, কোনো লেখক, প্রকাশক বা ব্লগার যদি নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলে মনে করেন তাহলে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। আমরা তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করব।

No comments:
Post a Comment