বাংলাদেশের
অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় নিয়ে উদ্বেগ
প্রকাশ করে পাকিস্তান। আজ দুপুরে পররাষ্ট্র দপ্তরে পাকিস্তানের ওই
মন্তব্যের প্রতিক্রিয়ায় শাহরিয়ার আলম বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া আমাদের
হতাশ করেছে। আমরা কখনোই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারও উদ্বেগকে স্বাগত
জানাই না। বারবার মনে করিয়ে দেয়ার পরও তারা এটি করছে। তারা বলছে, যে ব্যথিত
হয়েছেন। কিন্তু আমরা যাদের বিচার করছি, তারা বাংলাদেশের নাগরিক।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭৪ সালে যে ত্রিপক্ষীয় চুক্তির কথা বলা হচ্ছে,
সেখানে উল্লেখ ছিল পাকিস্তানের যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে তাদের দেশে ফেরত
পাঠানো হয়েছিল, তাদের বিচার করা হবে না। ওই চুক্তিতে কিন্তু বলা হয়নি যেসব
যুদ্ধাপরাধী বাংলাদেশের নাগরিক, তাদের বিচার করা যাবে না। শাহরিয়ার বলেন,
মানবতাবিরোধী অপরাধীরা পাকিস্তানের হয়ে কাজ করেছেন। তাই তাঁদের জন্য সেই
জায়গা থেকে পাকিস্তান ব্যথিত হয়েছে। প্রতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন,
আমি এটিকে বিপজ্জনক মনে করি, কারণ মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীরা ভবিষ্যৎ
প্রজন্মকে আশ্বস্ত করার একটি জায়গা খুঁজছেন। পাকিস্তান রাষ্ট্র হিসেবে
তাদের পাশে থাকবে, এ রকম একটি বার্তা বোধ হয় দিতে চাইছে। তিনি প্রশ্ন তুলে
বলেন, তা না হলে নিজামীর বিচারে পাকিস্তান কেন ব্যথিত হবে?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment