নির্বাচনের
আগে-পরে, এমনকি নির্বাচনের দিন সহিংসতা অব্যাহত রয়েছে। ঘটছে প্রানহানীর
ঘটনা। শনিবারও নির্বাচনী সহিংসতায় মারা গেছে অন্তত ৫ জন। এসব ঘটনায়
ব্যবস্থায় গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করছে।
এমন অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন
আহমেদ বলেছেন, আমরা মোটেও নির্লিপ্ত নই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা
ব্যবস্থা নিয়েছি। মামলাও হচ্ছে। অপরাধীদের ধরাও হচ্ছে। নির্বাচন পরবর্তি
পর্যবেক্ষণ তুলে ধরতে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে বিকেলে সাংবাদিকদের
মুখোমুখি হন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যপক ভোটারের
ভোটদানের মধ্য দিয়ে ৭০৩টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন
ও দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের কিছু হাতাহাতি ও
সংঘর্ষ ছাড়া পুরো নির্বাচনই উৎসবমূখর হয়েছে। সিইসি জানান, মাঠ পর্যায় থেকে
যে রিপোর্ট এসেছে তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যবস্থা গ্রহণের
ফলেই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সামনের দুই ধাপের নির্বাচন আরও ভালো হবে
বলে আশা প্রকাশ করেন সিইস্যি। তিনি বলেন, কোনো ধরণের অনিয়ম ছাড়াই সামনের
ধাপগুলোর নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ধরণের অনিয়ম বরদাশ করা হবে না। অনিয়ম পেলে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া
হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment