Monday, January 18, 2016

মহেশখালীতে ডাকাত-কোষ্টগার্ড বন্দুক যুদ্ধ

আবু বক্কর ছিদ্দিক, মহেশখালীঃ আজ কক্সবাজারের মহেশখালীতে ডাকাত-কোষ্টগার্ড বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। রাত দু‘টার দিকে মহেশখালী মাতারবাড়ী চ্যানেলে চকরিয় বদরখালীতে অবস্থানরত কোষ্টগার্ড সি ই জি ষ্টেশন পূর্ব জোন মহেশখালীর কন্টিনজেন্ট অফিসার এম এ নেওয়াজ‘র নেতৃত্বে কোষ্টগার্ড ‘র নিয়মিত টহলদানের সময় প্যারাবনে লাগানো একটি ট্রলারকে সন্দেহ হলে ট্রলারের দিকে গেলে সেখানে অবˉ’ানরত ডাকাতদল কোষ্টগার্ড ‘র সদস্যদের লক্ষ করে গুলি ছুড়ে। কোষ্টগার্ড ও পাল্টা গুলি ছুড়লে বেশ কিছুক্ষণ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এক সময় ডাকাতরা পিছু হটে পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রলারটি কোষ্টগার্ড  জব্ধ করে, সেখানে ডাকাতদের ফেলে যাওয়া ৫ রাউন্ড (রকেট প্লেয়ার) অত্যাধুনিক ডিস্ট্রেস সিগন্যাল কার্টিজ, ৩টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২৫ রাউন্ড তাজা কার্তুজ, টর্চলাইট ও কাপড়ের তৈরী গুলির পকেট উদ্ধার করে। আটককৃত ট্রলারের মালিক মহেশখালী মাতারবাড়ী সাপমারার ডেইল এলাকার ওয়াজেদ আলীর পুত্র মহি উদ্দিন বলে জানা যায়। এব্যাপারে চকরিয়া বদরখালীতে অবস্থানরত কোষ্টগার্ড সি ই জি ষ্টেশন পূর্ব জোন মহেশখালীর কন্টিনজেন্ট অফিসার এম এ নেওয়াজ বলেন- কোষ্টগার্ড সাগরের জলদস্যুতা, ইয়াবা ও মানবপাচার রোধে জোরালো ভুমিকা পালন করে চলেছে। এখন সাগরে জেলে সহ সবকিছু নিরাপদ আর শংকামুক্ত।

No comments:

Post a Comment