Friday, January 1, 2016

মহেশখালীতে কালারমারছড়া মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসবে বিনামুল্যে বই বিতরণ

আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী: মহেশখালী উপজেলার কালারমারছড়া উত্তর নলবিলা মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় গত কাল সরকার ঘোষিত বই উৎসব পালিত হয়েছে। উক্ত উৎসব উপলক্ষে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা আতিকুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও বিনামুল্যে বই বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপˉি’ত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র উপদেষ্টা ও বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব বদরুল আলম আনচারী। প্রধান অতিথি তার বক্তবে বলেন- বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের মাঝে কাশের বই হাতে হাতে পৌছে দেওয়ার দৃষ্টান্ত সৃষ্টি করেছে বর্তমান ক্ষমতাসীন জাতীর জনক কন্যার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার। এ দল ক্ষমতায় থাকলে শিক্ষা সহ জীবন মানের উন্নয়নে সাফল্য সৃষ্টি করতে পারে। তিনি অত্র মাদ্রাসায় ধারাবাহিক ভাবে সমাপনি, জেডিসি ও দাখিল পরীক্ষায় এপ্লাস সহ শতভাগ পাশের নজির সৃষ্টি করায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদ্রাসার প্রতিষ্টাতা মরহুম মৌলানা এয়াকুবের আত্মার মাঘফেরাত কামনা করেন। আরো উপˉি’ত ছিলেন মৌলানা দলিলুর রহমান আল-কাদেরী, কৃষকলীগ নেতা মোহাম্মদ রফিক, আলহাজ্ব মোহাম্মদ সাজ্জাদ হোছাইন, মাদ্রসার শিক্ষক মাঃ মোহাম্মদ দেলোয়ার হোছাইন, মাঃ নুরুল কাদের, আবু বক্কর ছিদ্দিক, মৌলানা ছৈয়দ কাদের, আলহাজ্ব মৌলনা নুরুল আবছার, ফরিদা পারভীন, জন্নাতুল বকিয়া বেবী, উম্মে খাইর পারভীন, বিলকিস সোলতানা । তাছাড়া ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপˉি’ত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়। 

No comments:

Post a Comment