Friday, January 1, 2016

মহেশখালী কালারমারছড়া চালিয়াতলী ক্যাডেট দাখিল মাদ্রাসায় বই উৎসব পালিত

আবু বক্কর ছিদ্দিক, মহেশখালীঃ মহেশখালী উপজেলার কালারমারছড়া চালিয়াতলী ক্যাডেট দাখিল মাদ্রাসায় গত কাল সরকার ঘোষিত বই উৎসব পালিত হয়েছে। উক্ত উৎসব উপলক্ষে মাদ্রাসা সুপার মৌলানা মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও বিনামুল্যে বই বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ ফেরদৌস চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপসিÍত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও মহেশখালী উপজেলা ইউপি মেম্বার এসোসিয়েশনের সভাপতি নুর নবী। আরো উপˉি’ত ছিলেন আলহাজ্ব সাইদুল হক, মাওঃ আব্দুল মালেক, আলহাজ্ব নুরুল হক, মোঃ মন্জুর আলম সওঃ, মাদ্রসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ আনচারুল করিম, হাফেজ কাইচার হামিদ, জহিরুল ইসলাম, শিক্ষিকা নুরী জন্নাত রেখা, এসেÍহারা নাসরীন, মোবারেকা খানম ও রোকেয়া বেগম। তাছাড়া ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপˉি’ত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়। 

No comments:

Post a Comment