Thursday, January 14, 2016

মহেশখালীতে লবন মাঠে সন্ত্রাসীদের তান্ডব

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী সংবাদদাতাঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী ফারিকুল ১নং ঘোনা লবন মাঠে সন্ত্রাসীরা তান্ডবলীলা চালিয়ে লবন, পলিথিন সহ অন্যান্য জিনিসপত্র মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বড় মহেশখালী  ইউনিয়নের নুরুল কবির, ইসমাঈল, এবাদুল্লাহ ও হোয়ানক পানিরছড়া এলাকার আব্দুল মালেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে ১২ জানুয়ারী রাত ১টার দিকে বড় মহেশখালী মঞ্জুর আলমের মালিকাধীন ফারিকুল ১নং ঘোনার লবন মাঠ থেকে লবন ও পলিথিন সহ প্রায় ৭ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি ও লুটপাঠ করেছে। লুটপাঠ কালীন সময় সন্ত্রাসীরা ৬/৭ রাউন্ড গুলি চালিয়েছে। উপরিল্লোখিত সন্ত্রাসীদের বিরোদ্ধে প্রতিজনপ্রতি ৬ থেকে ১২টি পর্যন্ত (হত্যা, চিংড়ীঘের দখল, চাদাঁবাজী, ডাকাতি, নারী ধর্ষন ও মানবপাচার) সহ অসংখ্য মামলা রয়েছে। লবন চাষী জহির উদ্দিন, আব্দু সালাম, নুরুল আমিন, ছিদ্দিক মিয়া, আব্দু সাত্তার ও  মোঃ ফারুখ জানান, সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে রাত্রে লবন লুট ও লবনের পলিথিন নষ্ট করে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭লক্ষাধিক টাকার মত এবং আমরা প্রাণনাশের শঙ্কিত বোধ করছি তাই প্রশাসনের সার্বিক সহযোগী কামনা করছি। জমির মালিক মঞ্জুর আলম জানান, সন্ত্রাসী নিয়মিত লুটপাট সহ এ রকম অপকর্ম চালিয়ে যাচ্ছে তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা সার্বিক সহযোগীতা এবং শিগ্রিই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবী করছি। এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তদন্ত দিদারুল ফেরদৌস জানান, সন্ত্রাসী ও লুন্ঠনকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।    

No comments:

Post a Comment