![]() |
| পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণের ঘটনাস্থল পরীক্ষা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। ছবি: এএফপি |
পাকিস্তানের
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজ বুধবার একটি পোলিও টিকা
কেন্দ্রের বাইরে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০
জন। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই শহরে পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। হামলায় হতাহত ব্যক্তিদের অধিকাংশই পুলিশের সদস্য।
পুলিশের স্থানীয় এক কর্মকর্তা বলেন, ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন পুলিশ। একজন আধা সামরিক বাহিনীর সদস্য। অন্য দুজন বেসামরিক মানুষ। আহত ১০ জনের মধ্যে নয়জনই পুলিশের সদস্য। একজন বেসামরিক ব্যক্তি।
স্থানীয় একটি হাসপাতালের এক চিকিৎা কর্মকর্তা হতাহতের বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘আমরা একটি যুদ্ধাঞ্চলের মধ্যে আছি। বিস্ফোরণের ধরন সম্পর্কে আমি কিছুই বলতে পারব না।’
কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন বলে জানান ওই মন্ত্রী।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পোলিও টিকা-কর্মীদের ওপর বেশ কিছু রক্তক্ষয়ী জঙ্গি হামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে পোলিও টিকা-কর্মীদের নিরাপত্তা দিয়ে আসছেন।
জঙ্গিরা পোলিও টিকা-কর্মসূচির বিরোধিতা করছে। তাদের ভাষ্য, পাকিস্তানি শিশুদের অক্ষম করতে এই কর্মসূচি পশ্চিমাদের একটি ষড়যন্ত্র।

No comments:
Post a Comment