ভারতের
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৯৬৯ সাল থেকে প্রতিবছর দেওয়া হচ্ছে
‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ এই পুরস্কার
দেওয়া হবে ৩০ এপ্রিল। এবার কে পাচ্ছেন এই পুরস্কার? এই ব্যক্তিকে চূড়ান্ত
করতে জুরিবোর্ড গঠন করা হয়েছে। এই জুরিবোর্ডের সদস্য হয়েছেন বাংলাদেশের
বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। গতকাল রোববার সকালে কথা হলো তাঁর সঙ্গে।
‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর জুরিবোর্ডের সদস্য হয়েছেন। আপনাকে অভিনন্দন।
ধন্যবাদ।
কেমন লাগছে?
অবশ্যই আনন্দের ব্যাপার। এমন একটা বড় আয়োজনে আমাকে জুরি হিসেবে ভাবা হয়েছে, এর জন্য দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ। যত দূর জানি, এর আগে ভারতের বাইরে কাউকে এই পুরস্কারের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। আমি খুবই আনন্দিত।
আপনাকে কবে আমন্ত্রণ জানানো হয়েছে?
১৬ জানুয়ারি দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন থেকে আমার কাছে একটি চিঠি আসে। চিঠিটি পাঠিয়েছেন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আশফাক কোপিকার। আমি সম্মত আছি কি না, তা জানতে চাওয়া হয়। গত শনিবার তাঁদেরকে আমার সম্মতি জানিয়েছি। এপ্রিল মাসে অনুষ্ঠান হবে। তার আগে জুরিবোর্ডের সদস্যদের মতামত যাচাই হবে। কবে যেতে হবে, তা আমাকে জানানো হবে।
সাধারণত বিচারক হিসেবে যে ধরনের কাজ হয়, এখানে তো আর তেমনটা হবে না।
ঠিকই বলেছেন, এটা তো আর রিয়েলিটি শো না। এমন জুরিবোর্ডে থাকতে পারাটা অনেক সম্মানের। এই সম্মান যেমন দেশের জন্য, পাশাপাশি আমারও। চলচ্চিত্রে অনন্য অবদান রাখার জন্য সেই ১৯৬৯ সাল থেকে ভারতের অনেক কীর্তিমান ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন। আমাকে জানানো হয়েছে, এবার নতুনদেরও যুক্ত করা হবে। সেখানে যাওয়ার পর সবকিছু ভালোভাবে জানা যাবে।
আপনি নাকি কলকাতায় যাচ্ছেন?
হ্যাঁ। কাল (সোমবার) কলকাতায় শো করব। সম্প্রতি ভারতের আহমেদাবাদে একটা শো করেছি। দারুণ হয়েছে।
এ বছর আপনার গানের ব্যস্ততা বেড়েছে?
আমি কিন্তু শো বাড়াইনি। দেশে ও দেশের বাইরে বিভিন্ন আয়োজক এবং প্রতিষ্ঠান আমার গানের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। আমি অবশ্য বেছে বেছে ভালো শো করার চেষ্টা করি।
চলচ্চিত্রের গানের খবর কী?
প্রায় নিয়মিতই করছি। এই তো কিছুদিন আগে আলী আকরামের সুর ও সংগীতে পাঙ্কু জামাই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছি।
সাক্ষাৎকার: মনজুর কাদের

No comments:
Post a Comment