গত
৩ বছরে বিমানবন্দরে সর্বমোট ২৯৪৪.২০৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে বলে
জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে সরকারি
দলের সদস্য শামিম ওসমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সালে ৬২০.৪১ কেজি, ২০১৪ সালে ১৫৩৯.৬২৮ কেজি এবং
২০১৫ সালে ৭৮৪.১৭ কেজি সোনা উদ্ধার করা হয়। তিনি বলেন, বিমানবন্দর, কাস্টম
হাউস বা কাস্টমস স্টেশনে সংশ্লিষ্ট সব প্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত
স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা গণনা করে পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা করা
হয়।
আবুল মাল আবদুল মুহিত বলেন, স্বর্ণ ও মুদ্রা চোরাচালান রোধে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ সব কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক তদারকি বৃদ্ধি, গোপন সংবাদের মাধ্যমে মূদ্রা ও স্বর্ণ চোরাচালান রোধে আকস্মিক অভিযান পরিচালনা, দেশী-বিদেশী কাস্টমস কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চলমান রয়েছে।
গৃহীত এসব কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সময়ে স্বর্ণ ও মুদ্রা চোরাচালান বহুলাংশে হ্রাস পেয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।

No comments:
Post a Comment