Monday, February 8, 2016

৬৪ জিবি র‌্যামের ল্যাপটপ

কানাডার একটি প্রতিষ্ঠান বিপুল ক্ষমতার একটি ল্যাপটপ বাজারজাত করেছে। এতে রয়েছে ৬৪ জিবি র‌্যাম। ফলে এর গতি হবে অন্য যেকোন ল্যাপটপের চেয়ে অনেক গুন বেশি। কানাডার এই প্রতিষ্ঠানটির নাম ইউরোকম। তারা গত বছর অক্টোবরে বাজারে ছেড়েছে স্কাই এক্স-৯। এটি খুব চমৎকার কাজ করে। এ ল্যাপটপকে আরও উন্নত করে তৈরি করা হয়েছে স্কাই এক্স৯ডব্লিউ ল্যাপটপ। তবে এর দাম শুনলে চোখ আকাশে উঠার অবস্থা। শুরুতেই এ ল্যাপটপের দাম ধরা হয়েছে ২৯৩০ ডলার। বাংলাদেশী টাকায় যা প্রায় আড়াই লাখ টাকা। স্কাই এক্স৯ডব্লিউতে রয়েছে ইন্টেল কোর আই৭ ‘স্কাইলেক-এস’৬৭০০কে চিপ, ইন্টেল জেড ১৭০ এক্সপ্রেস ‘স্কাইলেক’ চিপসেট। তবে ইন্টেল কোর ‘স্কাইলেক-এস’ আই৫-৬৬০০এল অথবা কোর ‘স্কাইলেক-এস’ আই৭-৬৭০০ প্রসেসর বেছে নিতে পারেন। এর কনফিগারেশন শুরু হয় ডিডিআর৪ ২১৩৩ হার্টস র‌্যামের মাধ্যমে ১৬ জিবি থেকে শুরু করে ৬৪ জিবি পর্যন্ত। এতে রয়েছে ১৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে। এক্ষেত্রে ব্যবহারকারী ডিসপ্লেকে এইচডিতে রূপান্তরিত করতে পারেন। রয়েছে একটি ইউএসবি ৩.১ টাইপ-সি পোর্ট, ৫টি ইউএসবি ৩.০ পোর্ট, একজোড়া মিনি ডিসপ্লে পোর্ট। এসবরে মাধ্যমে চারটি মনিটরে পাওয়ার সঞ্চালন করা সম্ভব। আছে একটি এইচডিএমআই আউটলেট, একটি হেডফোন, দুটি আরএস৪৫ পোর্ট, ওয়াইফাই সুবিধা। এতে ব্যবহার করা যাবে উইন্ডোজ ১০, উইন্ডোজ ৮.১ এবং উইন্ডোজ ৭। এই ল্যাপটপটির ওজন ৪.৮ কেজি।

No comments:

Post a Comment