Monday, February 8, 2016

প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার রাতে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বান কি-মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এই প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন মহাসচিব। প্রধানমন্ত্রী এতে সম্মতি জানান।
এছাড়া আগামী জুনে জাতিসংঘে পুলিশের হতে যাওয়া সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি দল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মুন।

No comments:

Post a Comment