ইউরোপীয়
ইউনিয়নে (ইইউ) থাকা না থাকার প্রশ্নে আগামী ২৩ জুন গণভোটের ঘোষণা দিলেন
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউ’র সঙ্গে সমঝোতার পর শনিবার মন্ত্রিপরিষদ
বৈঠক শেষে ডাউনিং স্ট্রিটে তিনি এ ঐতিহাসিক ঘোষণা দেন।
তিনি
বলেন, ইইউতে ব্রিটেনের বিশেষ মর্যাদা নিশ্চিত হবার পর তার মন্ত্রিসভা এখন
ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হিসেবে থাকার পক্ষে মত দিয়েছে।
তিনি আরো বলেন, এটি হবে সংশোধিত ইইউতে থাকার পক্ষে একটি প্রচারাভিযান। একই সঙ্গে এই ভোট হবে আমাদের আগামী সময়ের সবচেয়ে বড় সিদ্ধান্ত।
এর আগে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যকে 'বিশেষ মর্যাদা' দিয়ে ধরে রাখার ঘোষণা দেয় সংস্থাটি।
ব্রাসেলসে দীর্ঘ বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসে। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানান, কয়েকটি সংস্কারের মাধ্যমে যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দেয়ার বিষয়ে সব দেশ সম্মত হয়েছে।
বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতার কারণে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি ধারার পরিবর্তন আসবে। এর ফলে ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত চলাচলের উদ্যোগ যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া কোন দেশে যদি ইইউ থেকে আসা অভিবাসীদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাহলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে প্রথম সাত বছরের জন্যে কল্যাণ ভাতা দেয়া বন্ধ করে দিতে পারবে যেকোনো দেশ।
সিদ্ধান্ত অনুযায়ী অভিবাসী পরিবারগুলোর শিশুদের কল্যাণ ভাতা আপাতত বহাল থাকলেও, ২০২০ সালের পর এতে পরিবর্তন আসবে বলে জানা গেছে।

No comments:
Post a Comment