Thursday, February 11, 2016

কক্সবাজারের মহেশখালী বিএনপি‘র বেহাল দশা

কক্সবাজারের মহেশখালী বিএনপি‘র বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক,              
এমনিতেই জাতীয় রাজনীতিতে তথৈবচ অবস্থা সেখানে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর রাজনৈতিক অঙ্গনে দেশের সাবেক প্রধান বিরোধী দল বিএনপি‘র আরো বেহাল দশা বিরাজ করছে । ত্যাগি নেতার অবমুল্যায়ন ও সুযোগ সন্ধানীদের পদ-পদবী দিয়ে যোগ্য, দক্ষ, রাজনৈতিক মেধাবী সাহসী নেতৃত্বের অভাবে উপজেলার এক সময়ের সু-সংগঠিত দলের এ অবস্থা দেখা দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের। আর এ জন্য মহেশখালী উপজেলা বিএনপি সভাপতি সহ বর্তমান কমিটির অবহেলার কারনে বিগত সময় সরকার বিরোধী আন্দোলন নিয়ে বেকায়দায় ছিল বিএনপি। অফিস কেন্দ্রিক কর্মসূচীতেই সীমাবদ্ধ ছিল দলটি।  গত ৭ বছরের বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনে মাঠে দেখা যায়নি তাকে। তখন থেকে দলীয় সভাপতির ভূমিকা নিয়ে হতাশা ও অসন্তোষ বিরাজ করছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে। মহেশখালীর তৃণমূল কর্মীদের সাথে সরেজমিন আলাপ করে জানা গেছে, যোগ্য নেতৃত্বের অভাবে বিএনপি ও অঙ্গসংগঠন  এখন রাজনৈতিক শূন্য একটি দলে পরিণত হয়েছে।  দলকে সু-সংগঠিত করতে হলে অবশ্যই যোগ্য নেতৃত্ব দরকার। অন্যথায়  এ দলটি  ভবিষ্যত অনিশ্চয়তায় মুখে পড়তে যাচ্ছে নিঃ সন্দেহে বলা যায় মনে করেন স্থানিয় নেতাকর্মীরা। মহেশখালী রাজনীতির মাঠে ময়দানে বিএনপির কোন কর্মকান্ড দেখা না গেলে ও মাঝে মধ্যে জেলা নেতৃবৃন্দের আগমনে স্থানিয় নেতা কর্মীরা কিছুটা সরব হয়ে উঠে। এ অবস্থায় আগামীকাল শুক্রবার মহেশখালীতে জেলা বিএনপির নেতাদের আগমনের খবরে উপজেলা বিএনপির সভাপতি সরব হয়ে উঠার চেষ্টা চালাচ্ছে। আত্মগোপনে থাকা রাজপথে নিস্ক্রিয় নেতাদের ঘোরাফেরা সবর্ত্রই। তাদের বেশ ভূষাও ফিট ফাট হলেও নেতাকর্মীরা এ নিয়ে জেলা নেতৃবৃন্দকে অবহিত করবেন বলে জানা গেছে। তৃণমূলের নেতা কর্মীরা জানিয়েছেন, মহেশখালী বিএনপির সভাপতি এড. নুরুল আলমকে অবসর দিয়ে নতুন করে যদি উপজেলা বিএনপির কমিটি ঢেলে সাজানো না হয় নিশ্চিত ভবিষ্যতে মহেশখালীতে বিএনপির কোন কর্মী খোঁজে পাওয়া যাবে না। হারিয়ে যাবে দেশের বৃহত্তম সংগঠন বিএনপি মহেশখালী থেকে। এ বিষয়ে  মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি এড. নূরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয় নাই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সাথে যোগাযোগ করা তিনি এসব বিষয়ে জানতে মহেশখালী উপজেলা বিএনপির সভাপতির সাথে যোগাযোগ করতে প্রতিবেদককে পরামর্শ দেন। এ সব বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী যোগাযোগ করা হলে, তিনি বলেন, অবৈধ সরকারের রোষানলে পড়ে মাঠ পর্যায়ের নেতারা গা- ঢাকা দিয়েছিল, উপজেলা বিএনপির সভাপতি এড. নুরুল আলমের অবহেলার কারনে মহেশখালী উপজেলা বিএনপি ঝিমিয়ে পড়েছে বলে অবহিত করা হলে তিনি বলেন দলকে চাঙ্গা করার জন্য শুক্রবার মহেশখালীতে যাচ্ছি আমিসহ জেলা বিএনপির নেতারা। সে খানে গেলে দলের কি অবস্থা বুঝব।





   

No comments:

Post a Comment