Thursday, February 11, 2016

মাতারবাড়ী ঝুকিপূর্ন ওয়ার্লেস ভবনে পুলিশের অবস্থান!

মাতারবাড়ী ঝুকিপূর্ন ওয়ার্লেস ভবনে পুলিশের অবস্থান!
স.ম.ইকবাল বাহার চৌধুরী                   
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশংকা থাকা  জেলার  দ্বীপ উপজেলা মহেশখালী  মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় অবস্থিত পরিত্যাক্ত ও জরাঝীর্ণ তিন তলা বিশিষ্ট মারাত্মক ঝুকিপূর্ন ওয়ার্লেস ভবনটিতে বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনি পুলিশের অবস্থান হলেও এ নিয়ে মাথা ব্যাথা নেই কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়তো মনেই নেই যে মাতারবাড়ীতে এমন একটি ভবন আছে এমনই মন্তব্য করেছেন সচেতন মহলের অনেকে। মাতার বাড়ী মিয়াজি পাড়ার আব্দু শুকুর এ প্রতিবেদককে বলেন- এমনিতেই মাতারবাড়ী প্রাকৃতিক দুর্যোগে নাকাল হয়তো এ ভবনটি পড়ে জানমালের ক্ষতি হলে তা হবে মানব সৃষ্ট আরেক দুর্যোগ। হয়তো তখনই কর্তৃপক্ষের মনে পড়বে মাতারবাড়ীতে এমনই একটি ভবন ছিল। নছেৎ নয়। সরজমিনে জানা যায়, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ও নতুন বাজার এলাকার প্রধান সড়ক সংলগ্ন ওয়ার্লেস ভবনটি আনুমানিক উনিশত সত্তর (১৯৭০) সালের শেষের দিকে র্নিমিত হয় উপকুলীয় এলাকার সাথে দেশ বিদেশের যোগাযোগ রক্ষার জন্য। এলাকার প্রবীন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে জানা যায়, ১৯৯৪ সাল পর্যন্ত ওয়ার্লেস যোগাযোগ চালু ছিল। এর পর থেকে ক্রমান্বয়ে উপকুলীয় এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসলে অনেকটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে সরকারী এ সেবা মূলক প্রতিষ্ঠানটি। যুগ যুগ ধরে দেখার কেউ না থাকায় ভবনের মূল্যবান জিনিসপত্র গুলো অযতেœ অবহেলায় নষ্ট হয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ঝুকিপূর্ন ভবন ভাঙ্গার কোন উদ্যোগ না নেওয়ায় প্রাকৃতিক দূর্যোগে অনাকাংখিত দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বর্তমানে উক্ত ঝুকিপূর্ন ভবন মাতারবাড়ী পুলিশ ফাড়িঁর রান্নাঘর হিসেবে ব্যবহার করে আসছে। বর্তমানে ওয়ার্লেস টাওয়ারটিও মরিচিকা এসে ক্রমেই নষ্ট হয়ে স্ক্র্যাপ মালে পরিনত হয়েছে।  অবস্থা দেখে অনেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ঝুকিপূর্ন ভবন নিয়ে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা খান’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান সড়ক সংলগ্ন হওয়ায় ভবন ধ্বসে যে কোন মূহুর্তে প্রাণহানি ঘটতে পারে। ঝুকিপূর্ন ভবনটি স্কুল সংলগ্ন হওয়ায় ছাত্র ছাত্রীদের ও স্থানীয় জনসাধারনের নিরাপত্তার স্বার্থে ভবনটি অতি সত্তর ভাঙ্গার উদ্যোগ নেওয়া জরুরী বলে মনে করেন অভিভাবকসহ সচেতন মহল। ঝুকিপূর্ন ভবনটি নিলাম দিলে এখনো সরকার পেতে পারে কয়েক লাখ টাকার রাজস্ব। মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জিএম ছমিউদ্দিন জানান, ঝুকিপূর্ন ভবনটি দ্রুত ভাঙ্গার উদ্যোগ না নিলে প্রাকৃতিক দূর্য়োগে যান মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। মাতারবাড়ীর পুলিশ ফাঁড়ির আইসি এস আই মোঃ আলমগীর হোসেন জানান,পুলিশ ফাঁড়ির মূল ভবনে রান্নার কাজে ব্যবহারের জায়গা না থাকায় অনেকটা ঝুকিপূর্ন হওয়া সত্বেও ওয়ার্লেস ভবনটি রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারী সম্পদের যথাযথ ব্যবহার ও যান মালের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিলাম প্রদান পূর্বক ভবনটি ভাঙ্গার উদ্যোগ গ্রহণ সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। মাতারবাড়ীর সাধারন জনগন এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা কতরেন।

No comments:

Post a Comment