Thursday, February 18, 2016

হবিগঞ্জে ৪ শিশু খুনে গ্রেফতার দু'জন রিমান্ডে

হবিগঞ্জে নির্মম হত্যাকাণ্ডের শিকার চার শিশুকে বালুর নিচ থেকে উদ্ধার করা হচ্ছে
হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে খুন করে বালুতে পুঁতে রাখার ঘটনায় গ্রেফতার দু'জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার সিনিয়র বিচারিক হাকিম কাওসার আলম  এ রিমান্ড মঞ্জুর করেন। এ দুই আসামি হলেন- বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলী ও তার ছেলে জুয়েল। বুধবার রাতে গ্রেফতারের পর আজ দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটকের কথা জানালেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেবল দু'জনকে আদালতে হাজির করা হয়। গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে স্কুল পড়ুয়া চার শিশু নিখোঁজ হয়। এর পরদিন শনিবার জাকারিয়া আহমেদ শুভ নামের এক শিশুর বাবা মো. ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় জিডি করেন। নিখোঁজের ৫ দিন পর গতকাল বুধবার সকালে সুন্দ্রাটিকি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়। নিহত শিশুরা হল- সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাতো ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র। এলাকায় তালুকদার ও বাঘাল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি একটি গাছ কাটা নিয়ে বিরোধ থেকে চার শিশুকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন।

No comments:

Post a Comment