Thursday, February 18, 2016

দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপিতে ভোটগ্রহণ ৩১ মার্চ



দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় ধাপের ইউনিয়নগুলোর তালিকা ও ভোটের সময়সূচি জানিয়ে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়। এখন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব রকিব উদ্দিন মণ্ডল। ঘোষিত সময়সূচি অনুযায়ী,  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোটগ্রহণ ৩১ মার্চ। এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৩৯ ইউপির তফসিল ঘোষণা করে ইসি। ২২ মার্চ এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এবার সারা দেশে ৬ ধাপে ইউপি নির্বাচনে বাকি চার ধাপে যথাক্রমে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ হবে।

No comments:

Post a Comment