অমর
একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে শিশুচত্বরের পাশে প্ল্যাটফর্ম
নামে একটি স্টলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার পর দুই তরুণ স্টলটিতে
আগুন দিয়েছে বলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিও ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৭ মিনিটে দুই তরুণ আগুন লাগানোর চেষ্টা করে ওই স্টলটিতে। তারা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরায়। এ সময় লোকজনের চিৎকারে স্টলের পাশে থাকা লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় বলেন, ‘কে বা কারা পেছন দিক থেকে আগুন লাগানোর চেষ্টা করেছে। আমরা পেট্রলের গন্ধ পেয়েছি। প্রথমে নিজেদের চেষ্টায় ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’
বইমেলা ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী বলেন, ‘সিসি ক্যামেরায় দেখা গেছে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিল। তারা পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। এটা ষড়যন্ত্রমূলক হতে পারে, আমরা খতিয়ে দেখব।’
এ ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ যুগান্তরকে বলেন, ‘সিসি ক্যামেরায় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে দুই তরুণের আগুন দেয়ার চেষ্টা ধরা পড়েছে। আমরা কেরোসিনের গন্ধ পেয়েছি।’ নিরাপত্তাকর্মীরা বলেছেন, অপরাধীদের দ্রুত ধরা সম্ভব হবে।
সম্প্রতি ‘ইসলাম বিতর্ক’ বইটি প্রদর্শনীর জন্য মেলায় ব-দ্বীপ নামের স্টলটি বন্ধ করে দেয় পুলিশ। স্টলটি বন্ধের এক সপ্তাহ পরই জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হল প্ল্যাটফর্ম স্টলটি।
গত তিনদিন ছুটির কারণে মেলায় প্রচুর লোকের সমাগম ছিল। সোমবার সেই জনস্রোত না থাকলেও দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। বিক্রিও হয়েছে বেশ। প্রকাশকরা জানালেন, এখন যারা মেলায় আসছেন তাদের বেশিরভাগই ক্রেতা। অনেকে উৎসবের আমেজে মেলায় ঘুরছেন। তবে বেশিরভাগ দর্শনার্থীর হাতেই ছিল বই।
নতুন বই : বাংলা একাডেমির তথ্যমতে, সোমবার মেলায় এসেছে ৬৪টি নতুন বই। এর মধ্যে গল্প ৪, উপন্যাস ১১, প্রবন্ধ ২, কবিতা ২৭, গবেষণা ১, ছড়া ২, শিশুতোষ ৩, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ২, ভ্রমণ ২, রাজনীতি ৩, অনুবাদ ২ ও অন্যান্য ৪।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- কথাপ্রকাশ থেকে যতীন সরকারের ‘সাঁকো বাঁধার প্রত্যয়’, অবসর থেকে শিশির কুমার ভট্টাচার্যের ‘ব্ল্যাকহোল’, অন্যপ্রকাশ থেকে মোশতাক আহমেদের ‘লিলির ভালোবাসা’, সময় থেকে আলম তালুকদারের ‘ষোলো কোটি ভোর’, বিজয়প্রকাশ থেকে আনিসা ফজলে লিচির ‘আবডুম বাগডুম’, কালিকলম প্রকাশনী এনেছে ড. তারেক শামসুর রেহমানের ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি’, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ‘জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ’, কথাপ্রকাশ এনেছে খন্দকার মাহমুদুল হাসানের ‘সুন্দরবনের গল্প’, অ্যাডর্ন পাবলিকেশন্স এনেছে এবিএম নুরুল হকের ‘বজ কণ্ঠ ও স্বাধীনতা : বঙ্গবন্ধুর ৭ই মার্চের’, পারিজাত প্রকাশনী এনেছে আবদুল গাফফার চৌধুরীর ‘ডানপিটে শওকত’, অনন্যা এনেছে ডা. সজল আশফাকের ‘সুস্বাস্থ্যের সাত সতের’, জয়তী এনেছে কাফি কামালের ‘আত্মীয়তার বন্ধনে রাজনীতি’, আগামী এনেছে রোকসানা মালেকের ‘উপকণ্ঠের মানুষ’।
মূলমঞ্চের আয়োজন : সোমবার বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী। আলোচনায় অংশ নেন ড. ভীষ্মদেব চৌধুরী, শরদিন্দু ভট্টাচার্য, সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাকার মুস্তাফার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ভাবনগর ফাউন্ডেশন’ এবং সালাউদ্দীন বাদলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না রায়, আবু বকর সিদ্দিক, সালমা চৌধুরী, শতাব্দী রায়, মেহেরুন আশরাফ, লাকী সরকার এবং খোকন বাউল।
আজকের আয়োজন : আজ বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘মোহাম্মদ নাসির আলী জন্মশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শিশুসাহিত্যিক আলী ইমাম। আলোচনায় অংশ নেবেন কবি আসাদ চৌধুরী, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন এবং শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। সভাপতিত্ব করবেন লেখক-গবেষক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

No comments:
Post a Comment