রিয়াল
মাদ্রিদের যুব দলে বাবার অধীনে অনেকবার খেলেছেন। কিন্তু প্রথমবারের মতো
বাবা-জিনেদিন জিদানের অধীনে মূল দলের সঙ্গে অনুশীলন করলেন এনজো ফারনানদেজ
জিদান। ফরাসি ফুটবল কিংবদন্তি জিদান রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের কোচের
দায়িত্ব নিয়ে বেশ ভালই করছেন। কিন্তু তার দল লা-লিগার চলতি মৌসুমে এখন
পর্যন্ত শিরোপা-শঙ্কায় রয়েছে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
সমান সংখ্যক ম্যাচেপয়েন্ট ৫৪ নিয়ে দ্বিতীয় স্থানে জিদানের রিয়াল মাদ্রিদ।
আর তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এতে মোটেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে ইনজুরি পড়েছেন দলের দুই
ফরোয়ার্ড করিম বেনজেমা ও গ্যারেথ বেল। আর রক্ষণভাবে মার্সেলো ও পেপেও
রয়েছেন ইনজুরিতে। এতে তাদের শূন্যতা পূরণের জন্য যুব দলের দিকে নজর দিয়েছেন
জিদান। সেখান থেকে এনজো জিদান, বরজা মেয়োরাল, কার্লোস আলবা ও মার্কোস
লরেন্তেকে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনরে জন্য ডেকেছেন তিনি। শনিবার
নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে ওই
ম্যাচে যুব দলের কাউকে রাখা হবে কি-না তা নিশ্চিত নয়। জিদানের চার পুত্র
রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির বিভিন্ন পর্যায়ে খেলেন। এরমধ্যে ২০ বছর বয়সী
এনজো জিদান সবার বড়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment