রাজধানীর
উত্তরায় বাড়ির রান্নাঘরের আগুনে দুই ছেলের মৃত্যুর পর তাদের বাবাও মারা
গেছেন। মায়ের অবস্থাও সঙ্কটাপন্ন। শনিবার বার্ণ ইউনিটের সংশ্লিষ্ট
চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবারের এই অগ্নিকাণ্ডে এই পরিবারের পাঁচজন দগ্ধ
হয়েছিল। তিন ছেলের মধ্যে দুইজন গত কাল মারা যায়। তবে অন্যজন দগ্ধ হলেও
চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এদিকে আজ সন্ধ্যা ৬টার দিকে বাবা মোহাম্মদ
শাহনেওয়াজ (৫০) মরা গেছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাহনেওয়াজের স্ত্রী
সুমাইয়া আক্তার (৪০)। হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে
জানান, শরীরের ৯৫ শতাংশ পোড়া নিয়ে হাসপাতালে ভর্তি শাহনেওয়াজের অবস্থা
সঙ্কটাপন্ন বলে শনিবার দুপুরে জানান চিকিৎসকরা। অপর দিকে শরীরের ৯০ ভাগ
পোড়া নিয়ে সুমাইয়া হাসপাতালে রয়েছেন। তার অবস্থাও ক্রিটিকাল বলে জানান
তিনি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment